Sylhet Today 24 PRINT

নবীগঞ্জ পৌর নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ |  ২৯ ডিসেম্বর, ২০১৫

আগামী ৩০ ডিসেম্বর নবীগঞ্জ পৌরসভা নির্বাচন কে ঘিরে সরগরম হয়ে উঠেছে পৌর এলাকার জনপদ।

সোমবার (২৮ ডিসেম্বর) শেষ প্রচারণায় মধ্যে দিয়ে প্রার্থীদের নির্বাচনী পথসভা ও সমর্থক নিয়ে শোডাউনে মুখরিত ছিল নবীগঞ্জ পৌর শহর। শহরের চার দিকে বিরাজ করছে সাজ সাজ রব।

বিশেষ করে এই দলীয় প্রতীক নির্বাচনকে নিয়ে চায়ের কাপে উঠেছে ভোটের ঝড়। পৌর এলাকার সর্বত্র একটাই আলোচনা কে হচ্ছেন নবীগঞ্জের পৌর পিতা? এখানে মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ৩ বারের নির্বাচিত মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী (নৌকা প্রতীক), বিএনপির মনোনীত প্রার্থী পৌর বিএনপির সভাপতি ও প্যানেল ছাবির আহমদ চৌধুরী (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর রানা (জগ), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মাহমুদ চৌধুরী (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী  আব্দুল জোবায়ের চৌধুরী (মোবাইল)।

নির্বাচনী প্রচারণা মাঠে সবাই সক্রিয়। নবীগঞ্জে ত্রিমুখী নির্বাচন হবে বলে ধারনা ভোটারদের। সোমবার নির্বাচনী প্রচারণার শেষ দিনে-আওয়ামীলীগের মেয়র প্রার্থী তোফাজ্জল ইসলাম চৌধুরী, বিএনপির মেয়র প্রার্থী ছাবির আহমদ চৌধুরী ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাংবাদিক মোঃ আলমগীর মিয়া ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ওহি দেওয়ান চৌধুরী ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এটিএম সালাম শত শত সমর্থক নিয়ে শোডাউন ও পথসভা করেছেন।

রিটার্নিং অফিসার বেলায়েত হোসেন জানিয়েছেন, নবীগঞ্জের ১০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ তবে এসব কেন্দ্রের  নিরাপত্তা রক্ষার্থে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ সম্পন্ন করা হয়েছে। এবং সবকটি কেন্দ্রই পরিদর্শন করা হয়েছে। এছাড়াও ইতিমধ্যে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে এক প্রার্থীকে আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে আরো জানাগেছে, প্রতিটি কেন্দ্রে ৩টি করে মোবাইল কোর্ট থাকবে। এছাড়াও নির্বাহী ম্যাজেষ্ট্রিট ও জুডিশিয়াল ম্যাজেষ্ট্রিট সব কেন্দ্র পরিদর্শন করবেন। বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীসব কেন্দ্রেই নিয়োজিত থাকবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.