Sylhet Today 24 PRINT

সিলেটে টিলা কাটার দায়ে ২ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক |  ১০ জানুয়ারী, ২০২৩

ফাইল ছবি

সিলেট মেট্রোপলিটন এলাকার শাহপরান থানার বালুচরে (আল-ইসলাহ) টিলা কাটার অভিযোগে দুই জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে বালুচর আলইসলাহ এলাকার মোজাফ্ফর আলীর ছেলে আছলম মিয়াকে তিন মাস ও হবিগঞ্জ সদরের জিরুন্ড গ্রামের কটু মিয়ার ছেলে মজু মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন জানান, শাহপরান থানা পুলিশের সহায়তায় অভিযানকালে দুই জনকে আটক করার পর তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেটের পরিবেশ অধিদপ্তর টিলা ও পাহাড় কাটার বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে।

অভিযানকালে সহকারী পরিচালক বদরুল হুদা ও মোহাইমিনুল হক উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.