Sylhet Today 24 PRINT

সিলেটে গণঅবস্থানে বিএনপি

নিজস্ব প্রতিবেদক |  ১১ জানুয়ারী, ২০২৩

সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি হিসেবে সিলেট বিভাগীয় গণঅবস্থান শুরু হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে এই কর্মসূচি শুরু হয়েছে।

সিলেট বিভাগীয় গণঅবস্থানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যান্য নেতৃবৃন্দ যোগ দিয়েছেন।

কর্মসূচিতে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। বিকেল ৩ টা পর্যন্ত একটানা চলবে এই গণঅবস্থান কর্মসূচি।

এ ছাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলনসহ সিলেট বিভাগের চার জেলার দায়িত্বশীল নেতারা কর্মসূচিতে বক্তব্য রাখবেন।

বিএনপির এই কর্মসূচি প্রথমে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে হওয়ার কথা ছিল। তবে মঙ্গলবার সিদ্ধান্ত বদলে রেজিস্ট্রারি মাঠকে বেছে নেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.