Sylhet Today 24 PRINT

প্রথমবারের মতো ডিন’স অ্যাওয়ার্ড পাচ্ছেন শাবিপ্রবির ২৭ শিক্ষার্থী

শাবিপ্রবি প্রতিনিধি: |  ১১ জানুয়ারী, ২০২৩

কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রথমবারের মতো ডিন’স অ্যাওয়ার্ড পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন অনুষদের ২৭ জন শিক্ষার্থী।

এতে ছয়টি অনুষদের ২৬টি বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের এ অ্যাওয়ার্ড দেওয়া হবে।

বুধবার (১১ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন ডিন’স অ্যাওয়ার্ড পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।

তিনি বলেন, আগামী ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ২৬টি বিভাগের ২৭ শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড দেওয়া হবে। মুজিব শতবর্ষকে স্মরণীয় করে রাখতে ২০২০ সাল থেকে স্নাতক পর্যায়ে এ অ্যাওয়ার্ড চালু করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ২২২তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.