Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেপ্তার ৭

চুনারুঘাট প্রতিনিধি |  ১২ জানুয়ারী, ২০২৩

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জন গ্রেপ্তার হয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার চুনারুঘাটের আলুনিয়ার মৃত আব্দুল শহীদের ছেলে আব্দুল হাই বকুল (৪০), মো. সুরুক মিয়ার ছেলে মো. ফারুক মিয়া (৩০), মৃত আব্দুস সামাদের ছেলে মো. তারা মিয়া (৩৮), নিশ্চিন্তপুরের মৃত ইয়াকুত মিয়ার ছেলে মো. আব্দুল আওয়াল (৫১), মৃত উসমান আলীর ছেলে মো. আব্দুল মান্নান (৫৮), গোয়াছপুরের মৃত ফিরুজ মিয়ার ছেলে মো. মাসুক মিয়া (৩৮), আমতলার চেরাগ আলীর ছেলে মো. শামিম (৩২)।

গত মঙ্গলবার দিবাগত রাতে চুনারুঘাট পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলুনিয়ার আব্দুল হাই বকুলের গোয়ালঘরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ এই ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

ওসি মো. আলী আশরাফ জানান, ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৯ হাজার ৩৫০ টাকা, তাস, চাদর ও সিগারেটের খালি প্যাকেট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.