Sylhet Today 24 PRINT

মাধবপুরের আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক আর নেই

মাধবপুর প্রতিনিধি |  ১২ জানুয়ারী, ২০২৩

হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, শাহজাহানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আর নেই।  বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে শাহজাহানপুর নিজ বাড়ীতে অসুস্থতাজনিত কারণে মারা যান।

তার মৃত্যুতে বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আতিকুর রহমান, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মো. এরশাদ আলী গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

আগামীকাল শুক্রবার সকাল ১০টায় তার জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.