Sylhet Today 24 PRINT

২৮ জানুয়ারি জেলা সম্মেলন সফল করুন: বাসদ

সিলেটটুডে ডেস্ক |  ১২ জানুয়ারী, ২০২৩

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার ২য় সম্মেলন আগামী ২৮ জানুারি শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্টিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন বাসদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক  কমরেড রাজেকুজ্জামান রতন।
 
এদিকে সম্মেলন সফলের লক্ষ্যে ১১জানুয়ারি বুধবার বিকাল ৩টায় টুকেরবাজারে কর্মীসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংগঠক আনোয়ার হোসেন কুটির সভাপতিত্বে সভা বক্তব্য রাখেন বাসদ সিলেট সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, স্থানীয় সংগঠক নুরুল ইসলাম, আনোয়ার আলী, সাব্বির আহমদ, জাহেদ আহমদ, লায়েক, জাহেদ আলী, আমিন উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন,দ্রব্যমূল্য আকাশছোঁয়া শিক্ষা-চিকিৎসার খরচ ক্রমাগত বাড়ছে,পাল্লা দিয়ে বাড়ছে গ্যাস, তেল, বিদ্যুতের দাম, পরিবহনের ভাড়া, কিন্তু বাড়ছে না সাধারণ মানুষের আয়। সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে।

সভায় বক্তারা পীরপুর-শেখপাড়া-গরীপুর গ্রামকে নদী ভাঙ্গনের কবলে থেকে রক্ষার এবং নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ আহ্বান জানান। বক্তারা,সার-বীজ-কীটনাশকের দাম কমানো এবং কৃষি ফসলের লাভজনক দাম নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় বক্তারা, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ২৮ জানুয়ারি ২য সম্মেলন সফল করার জন্য সবার প্রতি আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.