Sylhet Today 24 PRINT

মাধবপুরে ইয়াবাসহ যুবক আটক

মাধবপুর প্রতিনিধি |  ১২ জানুয়ারী, ২০২৩

হবিগঞ্জের মাধবপুরের ভবানীপুর এলাকা থেকে ৪৮ পিস ইয়াবা সহ আল আমিন (৩৫) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

বৃহস্পতিবার বিকালে মনতলা বিওপির নায়েক সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে বিজিবির একটি টহলদল উপজেলার বহরা ইউনিয়নের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে বাঘাসুরা ইউনিয়নের শাহপুর হরিতলা এলাকার রহিছ আলীর পুত্র আল আমিন কে আটক করে।

বিজিবি ৫৫ ব্যাটালিয়ন হবিগঞ্জের অধিনায়ক লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরী আটকের সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.