Sylhet Today 24 PRINT

সিলেটের সকল উপজেলা ও পৌরসভায় বিএনপির মিছিল সোমবার

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০২৩

১০ ‌দফা দাবি বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানোর দাবীতে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলার অন্তর্গত সকল উপজেলা, পৌর বিএনপির উদ্যোগে আগামী সোমবার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

সিলেট জেলার অন্তর্গত সকল উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনকে উক্ত কর্মসূচি সফল করার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী আহবান জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.