Sylhet Today 24 PRINT

সানাবিল ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি ও শীতবস্ত্র বিতরণ 

জুড়ী প্রতিনিধি |  ১৪ জানুয়ারী, ২০২৩

সানাবিল ফাউন্ডেশন আমেরিকা’র পক্ষ থেকে জুড়ীর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান ও সানাবিল ফাউন্ডেশনে কর্মরত মহিলাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার সানাবিল ফাউন্ডেশনের জুড়ী অফিস সম্মুখে আলহাজ্ব তাজুল ইসলাম তারা মিয়ার সভাপতিত্বে ও মাহবুবুল ইসলাম কাজলের পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অপূর্ব কান্তি ধর, জুড়ী উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মাসুক মিয়া, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ,সানাবিল ফাউন্ডেশনের সভাপতি আবু সাঈদ মোহাম্মদ বেলাল,সহ সভাপতি ডাঃ মাহবুবুর রহমান চৌধুরী, ঢাকা কো অর্ডিনেটর  ফাইজুল বারী  চৌধুরী, ফুলতলা শাহ নিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, ,সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান,উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমরুল ইসলাম,শিক্ষানুরাগী তুতিউর রহমান তোতা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু,  শিক্ষানুরাগী জায়েদ আনোয়ার চৌধুরী, সাংবাদিক সাইফুল ইসলাম সুমন,সানাবিল ফাউন্ডেশনে কর্মরত নারী
তাহমিনা আক্তার প্রমুখ।

সানাবিল ফাউন্ডেশনের উদ্যোগে জুড়ীর বেকার মহিলাদের জন্য একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বেকারত্ব দূরীকরনে কাজ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে আসছে ফাউন্ডেশনের সদস্যরা। এ সময় সানাবিল ফাউন্ডেশন জুড়ী শাখা অফিসের উদ্বোধন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.