নিজস্ব প্রতিবেদক | ১৬ জানুয়ারী, ২০২৩
প্রতিবারের মতো এবারও সিলেটে আয়োজিত হয়ে যাচ্ছে দিনব্যাপী শ্রুতি পিঠা উৎসব।
শুক্রবার (২০ জানুয়ারি) ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের ছোট ক্যাম্পাস প্রাঙ্গণে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি সিলেট আয়োজন করেছে এ পিঠা উৎসবের।
এদিন ৮ টায় দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করবেন সিলেটের বরেণ্য অভিনয় শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়।
উৎসবের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, মাননীয় জেলা প্রশাসক জনাব মজিবর রহমান, অধ্যাপক হিমাদ্রী শেখর রায় শা. বি. প্র. বি,সন্দ্বীপ কুমার সিংহ -প্রধান নির্বাহী কর্মকর্তা-জেলা পরিষদ সিলেট,নিরাজ কুমার জয়সওয়াল-সহকারী হাই কমিশনার-ভারতীয় সহকারী হাই কমিশন,দিনব্যাপী আয়োজনে আরও উপস্থিত থাকবেন জনাব নাসির উদ্দিন খান চেয়ারম্যান জেলা পরিষদ সিলেট,মো: আজবাহার আলী শেখ পিপিএম,উপ পুলিশ কমিশনার উত্তর মেট্রোপলিটন পুলিশ সিলেট, মু: মাসুদ রানা অতিরিক্ত পুলিশ কমিশনার,-মেট্রোপলিটন পুলিশ,সিলেট প্রমুখ।
দিনব্যাপী আয়োজনে সমবেত পরিবেশনায় অংশগ্রহণ করবে, ছন্দনৃত্যালয়, গীতবিতান বাংলাদেশ, দ্বৈতস্বর,জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, সিলেট, পাঠশালা,আনন্দলোক, মুক্তাক্ষর,আর্তনাদ, কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ, সংগীত নিকেতন, সুরের ভুবন, নৃত্যাঞ্জলি, অন্বেষা শিল্পী গোষ্ঠী, নৃত্যশৈলী,রাধারমণ স্মৃতি তর্পণ,প্রমা দেবী ও তার দল ,ভাবুক, ললিত মঞ্জরি, নৃত্যরত প্রমুখ।
আমন্ত্রিত আবৃত্তিশিল্পী হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, ডালিয়া আহমেদ, মাসকুরে সাত্তার কল্লোল, শামীমা চৌধুরী, আমিনুল ইসলাম চৌধুরী লিটন, নাজমা পারভীন, মিসবাহিল মোকার রাবিন,পলি পারভীন।
আমন্ত্রিত সংগীতশিল্পী হিসেবে আরও উপস্থিত থাকবেন প্রদীপ মল্লিক, ইকবাল শাই, লিংকন দাশ এবং বাউলা কানু। একইসাথে উপস্থিত থাকবেন ফকির আব্দুল কুদ্দুস ও তার দল কুষ্টিয়া।