Sylhet Today 24 PRINT

ওসমানীনগরের জবেদ হত্যা, মামলার রায়ে সকল আসামি খালাস

নিজস্ব প্রতিবেদক: |  ১৬ জানুয়ারী, ২০২৩

প্রতীকী ছবি

সিলেটের ওসমানীনগরের জবেদ আলী হত্যা মামলার রায়ে সব আসামিকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শায়লা শারমীন এই আদেশ দেন।

খালাসপ্রাপ্তরা হলেন- উপজেলার মাধবপুর গ্রামের নজমুল আহমদ, ফুজায়েল আহমদ, ছানাওর আলী, আতিক মিয়া, বদনুল মিয়া, সাজন মিয়া, সুমন মিয়া ও ছাইদুর রহমান।

সিলেট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী আব্দুস সাত্তার জানান, ২০১৪ সালের ১০ এপ্রিল বালাগঞ্জ উপজেলার উসমানপুর ইউনিয়নের ব্রাহ্মণশাষন গ্রামের জবেদ আলীর (৪৫) মরদেহ তার শ্বশুড়বাড়ি ওসমানীনগরের মাধবপুর থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হত্যার অভিযোগ এনে ৬ জনকে আসামি করে মামলা করেন নিহতের ভাই শারজান আলী।

২০১৪ সালের ৪ আগস্ট ওসমানীনগর থানা পুলিশ আটজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের স্বাক্ষ্যগ্রহণ করা হয়।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আজ সোমবার আদালত সব আসামিকে খালাসের আদেশ দিয়েছেন বলে জানান, পিপি আব্দুস সাত্তার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.