জুড়ী প্রতিনিধি: | ১৮ জানুয়ারী, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রারের ওপর নৃশংস হামলার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে মৌলভীবাজারের জুড়ীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নে অবস্থিত সাব-রেজিস্ট্রারের কার্যালয় প্রাঙ্গণে কর্মসূচি পালন করা হয়।
এসময় জুড়ী সাব-রেজিস্ট্রার মো. হাবিবুর রহমান, দলিল লেখক নেতৃবৃন্দ ও নকলনবিশরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, দুস্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরতে হবে। নতুবা আগামীতে আরো কঠোর কর্মসূচি নেওয়া হবে। এছাড়া অন্যায়ভাবে তিনজন দলিল লেখককে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানানো হয়।
জুড়ী সাব-রেজিস্ট্রার মো. হাবিবুর রহমান বলেন, সাব-রেজিস্ট্রার পদটা আইন ও বিচার বিভাগ নিয়ন্ত্রণাধীন। আইন ও বিচারবিভাগের কর্মকর্তার ওপর অন্য দপ্তরের কর্মকর্তারা এখতিয়ার বহির্ভূত হস্তক্ষেপ করতে পারেনা। এরকম নারকীয় হামলার তীব্র নিন্দা ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।