Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ১৯তম নিলামে এক লাখ ৫ হাজার কেজি চা বিক্রি

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৯ জানুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলমান অর্থ বছরের ১৯তম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। এ নিলামে এক লাখ পাঁচ হাজার কেজি চা উঠেছিল। গতকাল বুধবার (১৮ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত নিলামে দেশের ২০টিরও অধিক চা বাগান থেকে ব্লাক টি, গ্রিনটি উঠানো হয়।

শ্রীমঙ্গল টি বোর্কাস অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মনির জানান, চলমান মৌসুমের শুরুর দিকে চায়ের দাম কম উঠছিল। তবে ক্রমশ তা বাড়তে থাকে। ১৯তম নিলামেও গুণগত মানের চা রয়েছে, তারা আশা করছেন আগের নিলামের চেয়ে এ নিলামে দাম বেশি উঠবে। এক লাখ পাঁচ হাজার কেজি চা গড়ে ২০০ টাকা কেজি হলে দুই কোটি টাকা লেনদেন হওয়ার কথা  জানান তিনি।

এ সময় টি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সদস্য হেলাল আহমদ চৌধুরী জানান, বর্তমানে প্রতি মাসের বুধবার অকশন হচ্ছে যা প্রতি সপ্তাহে অকশন করা প্রয়োজন। আর প্রতি সপ্তাহে অন্তত একটি করে অকশন হলে দেশের উৎপাদিত চায়ের ৫০ শতাংশই বিক্রি হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.