Sylhet Today 24 PRINT

দালালদের দৌরাত্ম্য ঠেকাতে সিলেট পাসপোর্ট অফিসে অভিযান

মুচলেকায় ২ দালালকে মুক্তি

নিজস্ব প্রতিবেদক: |  ১৯ জানুয়ারী, ২০২৩

অবশেষে সিলেট পাসপোর্ট ও ভিসা অফিসে চোখ পড়ল জেলা প্রশাসনের। অনিয়ম ও দালালদের দৌরাত্ম্য ঠেকাতে এবং সেবা গ্রহীতাদের ভোগান্তি লাঘবে পরিচালনা করা হলো ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা ১টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার।

অভিযানকালে দুই দালালকে ধরে জরিমানা আদায় করে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, সিলেট পাসপোর্ট ও ভিসা অফিসে সেবা গ্রহীতাদের ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের। এর প্রেক্ষিতে জেলা প্রশাসন এ থেকে অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার বলেন, সেবা গ্রহীতাদের নানা অভিযোগের প্রেক্ষিতে পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুই দালালকে আটক করে জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.