Sylhet Today 24 PRINT

বেতন স্কেল নিয়ে অসন্তোষ: সিলেটে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০১৫

৮ম জাতীয় বেতন স্কেলে কেন্দ্রীয় ব্যাংকের মর্যাদা ও কর্মকর্তাদের অবনমনের অভিযোগে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিস চত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে ৮ম জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গেজেটে বাংলাদেশ ব্যাংক-কে নিয়ন্ত্রকারী কর্তপক্ষ এর মর্যাদায় পৃথকভাবে উল্লেখুকরণ, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সর্বোচ্চ পদ ‘নির্বাহী পরিচালক’ পদকে জাতীয় বেতন স্কেলে ১ম গ্রেডে উন্নীতকরণ এবং অন্যান্য পদসমূহের বেতন গ্রেড ক্যাডার সার্ভিসের পদবিন্যাস অনুযায়ী নির্ধারণ, কেন্দ্রীয় ব্যাংকে যোগদানকারী সহকারী পরিচালক হিসেবে প্রবেশ পদ জাতীয় বেতন স্কেলে ৯ম গ্রেডের পরিবর্তে ক্যাডার সার্ভিস ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় ৮ম গ্রেডে নিরর্ধারণের দাবী জানান।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল সিলেটের সভাপতি নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ এর সভাপতিত্বে এবং সম্পাদক মো. মতিউর রহমান সরকারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক মো. মোসলেম উদ্দিন, মহাব্যস্থাপক মো. মোবারক হোসেন, জুলফিকার মাসুদ চৌধুরী, উপ-মহাব্যস্থাপক শান্তনু কুমার রায়, বিনয় ভূষন দাশ, মো. আলাউদ্দিন, শাখাওয়াৎ হোসেন ভূইয়া, মো. হারুনুর রশীদ, সৈয়দ তৈয়বুর রহমান. মো. আব্দুল হাসিব, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল সিলেটের সহ-সভাপতি জাবেদ আহমদ, রত্মেশ্বর ভট্টাচার্য, শাহ আশরাফ সিদ্দিকী প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.