Sylhet Today 24 PRINT

মাকে হত্যার পর ১৯ বছর পলাতক, মাজার থেকে গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি |  ২০ জানুয়ারী, ২০২৩

২০০৪ সালে মা রসূনবালা সরকারকে হত্যা করে পালিয়ে যান দীপু সরকার। এরপর দীর্ঘ ১৯ বছর বিভিন্ন মাজার ও আখড়ায় ছদ্মবেশে পলাতক ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি।

মাধবপুর থানা পুলিশ বৃহস্পতিবার রাতে মাধবপুর উপজেলার ফতেগাজী মাজার থেকে দিপুকে গ্রেপ্তার করে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দিপু উপজেলার এক্তিয়ারপুর গ্রামের রাজমোহন সরকারে ছেলে।

মাধবপুর থানার অফিস ইনর্চাজ মো. আব্দুর রাজ্জাক জানান, গোপনসূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ২০০৪ সালে দীপু তার মা রসূনবালা সরকারকে খুন করে পালিয়ে যায়। এ ঘটনায় মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.