Sylhet Today 24 PRINT

শাবিপ্রবির টিলায় দুর্বৃত্তদের আগুন

শাবিপ্রবি প্রতিনিধি  |  ২০ জানুয়ারী, ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভ্যন্তেরে ২টি টিলায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে সৈয়দ মুজতবা আলী হলের পেছনের টিলায় আগুন দেয় দুর্বৃত্তরা।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সৈয়দ মুজতবা আলী হল সংলগ্ন টিলায় কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। এতে ২টি টিলায় ৩ থেকে ৪ বিঘা জায়গা পুড়ে গেছে। আগুন লাগার পর ফায়ারসার্ভিসে সদস্যরা সেখানে উপস্থিত হয়, তবে এর আগে আগুন নিয়ন্ত্রণে চলে আসে, কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।

উদ্বেগ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, প্রতিবছর নিয়ম করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আগুন লাগছে। এতে প্রাকৃতিক সম্পদের ক্ষতি হচ্ছে। এসব সম্পদের পরিচর্যা করা, রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রশাসনের হলেও, এতে তাদের নিরব ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে, ফলে ভূপ্রকৃতি ও পরিবেশ হুমকির সম্মুখীন হচ্ছে।

ফায়ারসার্ভিসের সিনিয়র কর্মকর্তা মো. বেলাল জানান, আমরা এখানে এসে দেখি আগুন নিবে গেছে, তবে সেখানে ৩ থেকে ৪ বিঘা জায়গা পুড়ে গেছে। এখন আগুন নেই তাই আমরা চলে যাচ্ছি। কীভাবে আগুন লাগছে সেটা আমরা জানতে পারিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.