Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: |  ২০ জানুয়ারী, ২০২৩

প্রতীকী ছবি

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ যাত্রী।

শুক্রবার বিকেল ৫টার দিকে সুলতানপুর-গহরপুর সড়কের বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বালাগঞ্জ উপজেলার চরআলা গ্রামের হুরমত উল্লাহর ছেলে অটোরিকশা চালক বাবুল মিয়া ও একই উপজেলার গহরপুর এলাকার আমজাদ আলীর ছেলে মো. আনহার।

আহতরা হলেন- অটোরিকশা যাত্রী রেজাউল, সোনা মিয়া, রোজিনা ও আল আমীন।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। অটোরিকশায় নারী-শিশুসহ ৬ জন ছিলেন। এর মধ্যে ঘটনাস্থলেই অটোরিকশা চালক বাবুল মিয়া ও যাত্রী মো. আনহার মারা গেছেন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.