Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

নিজস্ব প্রতিবেদক |  ২০ জানুয়ারী, ২০২৩

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আহত আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল তিনে। এর আগে এ দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ ২ জন মারা যান।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দক্ষিণ সুরমার সুলতানপুর-গহরপুর সড়কে একটি অটোরিকশা সিলেট থেকে গহরপুর যাওয়ার পথে বিপরীতমুখী একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ এক যাত্রী নিহত হন। পরে রাত ৮টার দিকে রেজোয়ান নামের আরেকজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে ঘটনাস্থলে নিহত দুজনের মধ্যে একজনের নাম বাবুল মিয়া। তিনি ওই অটোরিকশার চালক। তার বাড়ি বালাগঞ্জ উপজেলার চরলাপুর গ্রামে।

অপর নিহতের নাম মো. আনহার। তিনি বালাগঞ্জের গহরপুর এলাকার আজমল আলীর ছেলে।

দুর্ঘটনায় আহতরা হলেন সোনা মিয়া, তার চাচাতো বোন সুজিনা ও মামাতো ভাই আলাউদ্দিন। তাদের বাড়ি বালাগঞ্জ উপজেলার গহরপুর মাদ্রাসাবাজার এলাকায়। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে। আহত সবার বাড়ি বালাগঞ্জ উপজেলায়।

মরদেহগুলো ময়না তদন্তের জন্য হাসপাতের মর্গে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.