Sylhet Today 24 PRINT

মামলা প্রত্যাহারের দাবিতে জগন্নাথপুরে মানববন্ধন

জগন্নাথপুর প্রতিনিধি: |  ২১ জানুয়ারী, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ‘নিরীহ এক ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) বিকেল তিনটার দিকে স্থানীয় পৌর পয়েন্টে পৌর এলাকারবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া লোকজন জানান, পৌর এলাকার ভবানীপুর এলাকার বাসিন্দা নিরীহ লুৎফুর রহমানের বিরুদ্ধে ভূমি সংক্রান্ত বিরোধের জেরে হবিবপুরের জনৈক এক ব্যক্তি সম্প্রতি আদালতে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছেন। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

কর্মসূচিতে অংশ নেন- সাবেক পৌর কাউন্সিলর আবাব মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, ব্যবসায়ী শফিকুল হক লিলু, আফাজ উদ্দিন, শিবলি মিয়া, পাখি মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.