সিলেটটুডে ডেস্ক | ২৯ ডিসেম্বর, ২০১৫
বিএনপি পৌর নির্বাচন সিলেট বিভাগীয় মনিটরিং সেলের এক মতবিনিময় সভায় আহবান করা হয় ভোটারা যেন ভোট দিয়ে কেন্দ্র ত্যাগ না করেন কেন্দ্রে উপস্থিত থেকে ফলাফল নিয়ে কেন্দ্র ত্যাগ করেন।
বক্তারা বলেন, বর্তমান সরকার অবৈধ তাদের অধীনে সুষ্ট নির্বাচন অসম্ভব তাই ভোট চোরদের ধরতে কেন্দ্র পাহাড়া দিতে হবে।
সিলেট নগরীর মজুমদারীতে মঙ্গলবার দুপুরে মনিটরিং সেলের আহবায়ক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব বিএনপি কেন্দ্রী নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবনের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়: ৩০ ডিসেম্বর বুধবার সিলেট বিভাগের ১৬টি পৌরসভা নির্বাচন চলাকালে সকাল ৭টা থেকে সিলেট নগরীর সোবানীঘাট আগ্রা কমিউনিটি সেন্টারে মনিটরিং সেল ও মিডিয়া সেল নির্বাচনে সকল খোঁজ খবর নেবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, শফি আহমদ চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল হক, যুগ্ম আহবায়ক আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, যুগ্ম আহবায়ক আলী আহমদ, ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপি আহবায়ক কমিটি সদস্য এমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, সালেহ আহমদ খছরু, মামুনুর রশিদ মামুন, নজরুল ইসলাম ময়ুর, শ্রমিক দল সভাপতি সুরমান আলী, কওছর আহমদ চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সদস্য লিটন আহমদ, নাসির উদ্দিন রহিম, হানুর ইসলাম ইমন, আব্দুল মালেক প্রমুখ।