Sylhet Today 24 PRINT

২৮ জানুয়ারি জেলা সম্মেলন সফল করুন: বাসদ

সিলেটটুডে ডেস্ক: |  ২৬ জানুয়ারী, ২০২৩

আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিলেট জেলা শাখার ২য় সম্মেলন সফল করার লক্ষ্যে অদ্য ২৫ জানুয়ারি বুধবার টুকেরবাজার, বন্ধরবাজার এলাকায় গনসংযোগ করা হয়।

গনসংযোগে নেতৃত্ব দেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, শ্রমিক নেতা মনজুর আহমদ, নুরুল ইসলাম, আনোয়ার হোসেন কুটি, আনোয়ার ইসলাম, জাবেদ আহমদ, জাহেদ আহমদ, ছাত্র ফ্রন্ট এর বিশ্বজিৎ নন্দী, অর্চিতা শর্মা প্রমুখ।

গনসংযোগে কালে নেতৃবৃন্দ বলেন, দেশে এখন চলছে পুঁজিবাদী -ফ্যাসিবাদী শাসন। সামরিক -বেসামরিক আমলাতন্ত্র, বিচার ব্যবস্থা, সাংবিধানিক, স্বায়ত্বশাসিত, আধা স্বায়ত্বশাসিত সংস্হা, নির্বাচন কমিশন, রাতারাতি বিত্তবৈভবের মালিক বনে যাওয়া কথিত উদ্যোক্তাগোষ্ঠী, ব্যাংক ফাঁকা করে দেওয়া ঋণখেলাপি, ঋণ অবলোপনকারী,বিদেশে টাকা পাচারকারী, সিন্ডিকেট কারসাজির ব্যবসায়ী, ইত্যাদি মিলিয়ে এক কঠিন রাষ্ট্রীয় জগদ্দল পাথর জনগণের বুকে চাপানো রয়েছে। জনগণ এ অবস্থার অবসান চায়।

নেতৃবৃন্দ নগরীর যানজট -জলাবদ্ধতা-বিশুদ্ধ পানির সংকট ও মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

নেতৃবৃন্দ শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম তথা এ অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম কে বেগবান করার লক্ষ্যে আগামী ১৮ জানুয়ারি বাসদ সিলেট জেলা শাখার ২য় সম্মেলন সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.