Sylhet Today 24 PRINT

তামাবিলে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আলোচনা সভা

জৈন্তাপুর প্রতিনিধি: |  ২৬ জানুয়ারী, ২০২৩

সিলেটের তামাবিল কাস্টমসে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে তামাবিল কাস্টমস অফিস প্রাঙ্গণে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সারাবিশ্বের সাথে মিল রেখে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন প্রদত্ত প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় সিলেট তামাবিল শুল্কস্থল কাস্টমস স্টেশনে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করা হয়।

এ উপলক্ষে গুরুত্বপূর্ণ অংশীজন ব্যবসায়ীদের নিয়ে এক আলোচনা সভা এবং আন্তঃসীমান্ত ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশীদার, ভারতীয় কাস্টমস ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাথে শুভেচ্ছা বিনিময় ফুল ও মিষ্টি উপহার প্রদান করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন তামাবিল কাস্টমস রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

সহকারী রাজস্ব কর্মকর্তা রিয়াজুল হকের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বক্তব্য রাখেন তামাবিল চুনা পাথর পাথর ও কয়লা আমদানী কারুক গ্রুপের সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. জালাল উদ্দিন, তামাবিল উদ্বিত সংনিরোধর উপ পরিচালক সুলতান মাহমুদ ভূইয়া, তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি শফিকুর রহমান, তামাবিল বিজিবির কোম্পানী কমান্ডার মো. আলতাব হোসেন, তামাবিল ইমিগ্রেশন পুলিশের (ইনচার্জ) মো. রুনু মিয়া, সোনালী ব্যাংকের ম্যানোজার ফাতেমাতু জহুরা, জাতীয় গোয়োন্দা সংস্থা এনএসআইর সহকারী পরিচালক ইমরান হোসেন, তামাবিল কাস্টমস রাজস্ব কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সহকারী রাজস্ব কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, মো. আব্দুল বাসিত, এমদাদুল হক, মো. মিজান ও মনির হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.