Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে চূড়ান্ত ভর্তি শেষে আসন ফাঁকা ১৪০

সিলেটটুডে ডেস্ক: |  ২৮ জানুয়ারী, ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে ২০২১-২২ সেশনে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এতে ১ হাজার ৬৬৬টি আসনের বিপরীতে ফাঁকা রয়েছে ১৪০টি।

শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে ভর্তি কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক মো. মাসুম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত বুধবার (২৫ জানুয়ারি) ২০২১-২২ সেশনের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য তিনটি ইউনিটে ১৪০টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে বিজ্ঞান অনুষদে ১২৬টি, মানবিক অনুষদে ১০টি, বাণিজ্য অনুষদে চারটি আসন ফাঁকা।

আগামী ৭ ফেব্রুয়ারি নবীনবরণ অনুষ্ঠিত হবে। তবে এর আগে ফাঁকা আসনগুলোতে শিক্ষার্থী ভর্তি করা হবে বলেও জানান কো-অর্ডিনেটর অধ্যাপক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.