Sylhet Today 24 PRINT

বড়লেখায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

তপন কুমার দাস, বড়লেখা |  ৩০ ডিসেম্বর, ২০১৫

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় সকাল ৮টা থেকে তীব্র শীত উপেক্ষা করে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। সকালে পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি দেখা গেছে।
 
বড়লেখা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল ইমাম মোঃ. কামরান চৌধুরী সকালে তার নিজ কেন্দ্র পিসি উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদান করেন। প্রায় একই সময়ে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মতিউর রহমান সকালে তার নিজ কেন্দ্র সিংহগ্রাম সরঃ প্রাঃ বিঃ ভোট প্রদান করেন। বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম তার নিজ কেন্দ্র গাজীটেকায় ভোট দিয়েছেন। এছাড়া অন্যান্য প্রার্থীরাও তাদের নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন বলে খবর পাওয়া গেছে।




ভোট প্রদাণকালে প্রার্থীরা গণমাধ্যমে কোন অভিযোগ করেন নি।  

সহকারি পুলিশ সুপার জুনায়েদ আলম সরকার সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে  বলেন, "ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন। কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই"

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, "যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি,র‍্যাব ও আনসার সদস্যরা পুরো পৌর এলাকায় নিয়োজিত রয়েছেন।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.