জুড়ী প্রতিনিধি | ৩১ জানুয়ারী, ২০২৩
‘বাংলা সংস্কৃতির হাত ধরি, বাউল সংস্কৃতিকে লালন করি’ এই স্লোগানে মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা বাউল শিল্পী সংগঠন অভিষেক অনুষ্ঠান ও শীতকালীন লোক উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস।
অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ,সাধারণ সম্পাদক সৈয়দ আরিফ হারুন, সহ-সাধারণ সম্পাদক বাবুল আহমদ, অর্থ সম্পাদক রঞ্জিত বিশ্বাস, দপ্তর সম্পাদক মাজহার আলম সম্রাট, প্রচার ও প্রকাশনা সম্পাদক আয়জুল ইসলাম আপন, সহ-প্রচার সম্পাদক যশোদা আচার্য দীপন, মহিলা সম্পাদিকা তৃষ্ণা আচার্য, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ লাল মিয়া, কার্যকরী সদস্য মোহম্মদ আব্দুল হাকিম ইমন, জয়নাল ইসলাম মনু, মোহাম্মদ আশিক তারা, আকাশ বিশ্বাস, সোহেল আহমদ, ইসলাম উদ্দিন, রিয়া মনি, মামুন আহমদ, তন্ময় রুদ্র পাল, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ জাকির হোসেন, শঙ্কর পাল, মোহাম্মদ বাবুল মিয়া, মুস্তাফিজুর রহমান, জয়া রানী দাস প্রীতি, মো. হারিস মিয়া।
শীতকালীন লোক উৎসবের এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল ও সংগঠনের উপদেষ্টা উপজেলা যুবলীগের সভাপতি, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মামুনুর রশীদ সাজু।
সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় অর্ধশতাধিক শিল্পী সংগীত পরিবেশন করেন।