Sylhet Today 24 PRINT

ভোটার উপস্থিতি সন্তোষজনক, পরিস্থিতি শান্তিপূর্ণ: সিরাজুল জব্বার

চৌধুরী মোহাম্মদ মারুফ হাসান, গোলাপগঞ্জ থেকে |  ৩০ ডিসেম্বর, ২০১৫

সকাল ৯ টা ২০ পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন গোলাপগঞ্জের মেয়র প্রার্থী সিরাজুল জব্বার চৌধুরী।

আওয়ামীলীগের বিদ্রোহী এ প্রার্থী বলেন এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। ভোটাররা উৎসব মুখর ভাবে ভোট দিতে আসছেন।

নিজে পৌরসভার উত্তর রণকেলী ভোট কেন্দ্রে ভোট প্রদান করেছেন জানিয়ে সিরাজুল জব্বার বলেন, আশা করছি আশি শতাংশ ভোট প্রয়োগ হবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.