Sylhet Today 24 PRINT

কানাইঘাটে পুরুষের চাইতে নারী ভোটারদের উপস্থিতি বেশি

দেবব্রত চৌধুরী লিটন কানাইঘাট থেকে |  ৩০ ডিসেম্বর, ২০১৫

কানাইঘাট পৌরসভার নির্বাচনে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ভোট কেন্দ্র গুলোতে রয়েছে লক্ষণীয়।

সকাল ৮টা থেকে নারী ভোটারদের দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে দেখা যায় কেন্দ্রগুলোতে।

পৌরসভার ১নং ওয়ার্ডে রামপুর বেসরকারি পৌর প্রাথমিক বিদ্যালয় ও ৭ নং ওয়ার্ডের ইউটিডিসি হল কেন্দ্রে গিয়ে দেখা গেল এমনই চিত্র।

ইউটিডিসি হল কেন্দ্রে কথা হয় পঁয়তাল্লিশ বছর বয়স্ক তেরাবান বেগমের সাথে। তিনি জানান 'ভোট দেওয়া যখন লাগবো তে আগে দেওয়াউ ভালা, ঘরও তো বউত কাম কাজ আছে '।

একই মহল্লার একাধিক নারী ভোটার এক সঙ্গে আসছেন ভোট কেন্দ্র গুলোতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.