Sylhet Today 24 PRINT

সিলেটে শুরু হল শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস

নিজস্ব প্রতিবেদক |  ০২ ফেব্রুয়ারী, ২০২৩

সিলেটে অনুষ্ঠিত হচ্ছে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এথলেটিকস প্রতিযোগিতা ২০২৩।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে সিলেট জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মজিবর রহমান,  ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমসহ অন্যান্য কর্মকর্তারা।

এবারের আসরে সিলেটের ১৩ টি উপজেলা এবং সিটি কর্পোরেশনের প্রায় ১৪০০ প্রতিযোগী অংশ গ্রহণ করছে।

প্রতিটি উপজেলা থেকে ৩২ টি ইভেন্টে ৯৬ জন করে প্রতিযোগী রয়েছে।

এখান থেকে ১ম,২য় এবং ৩য় স্থান অধিকার কারীরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.