Sylhet Today 24 PRINT

\'সিল কম থাকায় ভোট নেওয়াত দেরি অর\'

মারূফ অমিত, গোলাপগঞ্জ থেকে |  ৩০ ডিসেম্বর, ২০১৫

এমসি একাডেমি কেন্দ্রে ভোট দিতে আসা ১ নং ওয়ার্ডের ভোটার বিজয়া চক্রবর্তী বলেন, নির্বাচনের পরিবেশ খুব ভালো। ভোট দিতে এসে আমার খুব ভালো লাগছে।

চলছে গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। পৌরসভার এমসি একাডেমি এবং জছির আলী স্কুল কেন্দ্রে ঘুরে দেখা যায় উল্লেখ্য সংখ্যক ভোটারদের উপস্থিতি। কথা বলেন কয়েকজন ভোটার।

একই কেন্দ্রে ভোট দিয়ে বের হওয়া তরুণ ভোটার সীমা মালাকার বলেন, ভোট দিতে পেরে খুব ভালো লেগেছে। আমি আনন্দিত।

প্রবীন ইসহাক মিয়া বলেন, সারা দিন খুব ভালো ভাবেই ভোট চলবে।

জেছার আলী কেন্দ্রের রেজিয়া বেগম একজন অভিযোগ করেন, সিলের সংখ্যা কম হওয়ায় ভোট গ্রহণে বিলম্বে হচ্ছে। এভাবে বিলম্ব হলে সারা রাত লাগবে।

একই কেন্দ্রের ইকবাল হোসেন চৌধুরী অভিযোগ করে বলেন, '১ সিলে ওত মানুষ ভুট দিব কিলা। ছিল কম থাকায় ভুট নেওয়াত দেরি অর'।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.