Sylhet Today 24 PRINT

শুক্রবার-শনিবার নগরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক |  ০২ ফেব্রুয়ারী, ২০২৩

আগামীকাল শুক্রবার ও পরদিন শনিবার সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকালে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেট। এতে জানানো হয় নগরের কোনো কোনো এলাকায় ৫ ঘন্টা এবং কোনো কোনো এলাকায় ৮ ঘন্টা থাকবে না বিদ্যুৎ।

বিউবো, সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানান, বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজসহ রাইট অফ ওয়ে বরাবর থাকা গাছ-পালার শাখা-প্রশাখা কর্তনের জন্য শুক্রবার ও শনিবার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আগামীকাল শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা অবধি নগরীর মাছিমপুর, ছড়ারপাড়, আমজাদ আলী রোড, মহাজনপট্টি, কামালগড়, হকার্স মার্কেট ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর উপশহরের ই, এফ, জি, এইচ, আই ও জে ব্লক, সাদাটিকর, মেন্দিবাগ, বোরহান উদ্দিন রোড, মিরাপাড়া, টুলটিকর, কল্যাণপুর, শাপলাবাগ, কুশিঘাট, মুরাদপুর, মুক্তিরচক ও আশপাশ এলাকায় বন্ধ রাখা হবে বিদ্যুৎ সরবরাহ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.