Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে রেল লাইনের পাশে থেকে মরদেহ উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি |  ০২ ফেব্রুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনের শমশেরনগর গোবিন্দপুর এলাকায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর মরদেহ (১১) উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর বেলায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে কোনো এক সময় শিশুটি ট্রেন থেকে পড়ে যায়। পরে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা রেল লাইনের পাশে একটি অজ্ঞাত শিশুর মরদেহ পড়ে আছে জেনে শ্রীমঙ্গল জিআরপি থানাকে অবগত করা হয়। শ্রীমঙ্গল রেলওয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে আসার পর লাশ উদ্ধার করে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. নফিল উদ্দিন অজ্ঞাত পরিচয় শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি টোকাই হতে পারে। আশপাশে রেলওয়ে স্টেশনে পরিচয় পাবার জন্য জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.