Sylhet Today 24 PRINT

কানাইঘাটে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ

দেবব্রত চৌধুরী লিটন, কানাইঘাট থেকে |  ৩০ ডিসেম্বর, ২০১৫

কানাইঘাটে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী  মেয়র প্রার্থী মো. নিজাম উদ্দিন আল মিজানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করেছেন আওয়ামীলীগের  প্রার্থী বর্তমান মেয়র লুৎফুর রহমান।

বেলা সাড়ে ১১টায় ইউটিডিসি হল কেন্দ্রের সামনে দাড়িয়ে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে তিনি এ অভিযোগ করেন।


লুৎফুর রহমান জানান পৌরসভার ৩নং ওয়ার্ডের মনসুরিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে তারই প্রতিদ্বন্দ্বী  নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী মো. নিজাম উদ্দিন আল মিজান  টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করছেন। এ ব্যাপারে নিজাম উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এসময় লুৎফুর রহমান অভিযোগ করে আরো বলেন নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমার জয়কে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য অবৈধ পন্থায় বিভিন্ন প্রার্থীরা চেষ্টা চালাচ্ছেন। আমি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন এ ধরনের অভিযোগের সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.