Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় ভোটারদের ব্যাপক উপস্থিতি, অস্ত্র বহনকারী এক যুবকের কারাদণ্ড

এস আলম সুমন, কুলাউড়া |  ৩০ ডিসেম্বর, ২০১৫

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

বেলা বাড়ার সাথে সাথে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ চলতে থাকে। পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।  তবে দুপুর সাড়ে ১১টায় একটি কেন্দ্র দেশিয় অস্ত্র সহ এক শাহজাহান নামের এক যুবককে আটক করে বিজিবি। তাঁকে কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.