Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে সাময়িক গোলযোগের পর স্থগিত কেন্দ্র ফের চালু

হবিগঞ্জ সংবাদদাতা  |  ৩০ ডিসেম্বর, ২০১৫

হবিগঞ্জ সদরের জেলা পরিষদ ভবন কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করার পর ফের চালু করা হয়েছে। তবে গোলযোগের পর ভোটার উপস্থিতি কমে গেছে। 

আওয়ামী লীগের মেয়র পদে মনোনীত প্রার্থীর কর্মীরা কেন্দ্রটি দখলের চেষ্টা করলে বেসকারি টেলিভিশন একাত্তরের সাংবাদিক ফারহানা সেখানে ক্যামেরা নিয়ে ঢুকে ছবি তোলার চেষ্টা করলে আওয়ামীলীগ কর্মীরা সংঘর্ষ তৈরি করেন। পরে বেশ কিছুক্ষণ ভোটগ্রহণ স্থগিত রাখা হয়।

প্রিজাইডিং অফিসার আব্দুল আউয়াল জানান, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের কর্মীরা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে সাময়িক ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। এ সময় ৭টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। তবে এখন আবার ভোটকেন্দ্র চালু হয়েছে।

এদিকে, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিও আতাউর রহমান সেলিমের কর্মীরা দখলের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছে। তবে এ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.