Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে লাঞ্ছনার শিকার ২ সাংবাদিক

সুনামগঞ্জ সংবাদদাতা |  ৩০ ডিসেম্বর, ২০১৫

সুনামগঞ্জে সরকারি মহিলা কলেজ কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকদের হাতে বেসরকারি একটি টিভি চ্যানেল ও একটি জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধি লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

লাঞ্ছনার শিকার চ্যানেলটোয়েন্টিফোর’র সুনামগঞ্জ প্রতিনিধি মাইদুল রাসেল জানান, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে গেলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আয়ুব বখত জগলুলের সমর্থকরা তার ওপর হামলা চালান।

এ সময় দৈনিক সংবাদের সুনামগঞ্জ প্রতিনিধি লতিফুর রহমান রাজুর ওপরও হামলার ঘটনা ঘটে।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা তার ক্যামেরা ভাঙচুর করেছেন।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশীদ জানান, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্রের গেটে জটলা দেখে তাদের সরিয়ে দেয় পুলিশ। এ সময় হয়তো দুই সাংবাদিকের গায়ে একটু লেগেছে।

ঘটনাস্থলে আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরাও ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.