Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে নতুন ওসিকে বরণ, বিদায়ী ওসিকে সংবর্ধনা

চুনারুঘাট প্রতিনিধি |  ০৫ ফেব্রুয়ারী, ২০২৩

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. আলী আশরাফ সুনামগঞ্জ জেলায় বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা ও নবাগত অফিসার ইনচার্জ রাশেদুল হককে বরণ করা হয়েছে।

এ উপলক্ষে রোববার বিকাল সাড়ে ৪টায় চুনারুঘাট অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, বিজিবির সহকারী পরিচালক ইয়ার হোসেন, বিদায়ী ওসি মো. আলী আশরাফ, নবাগত ওসি রাশেদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো. জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মাইদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক, সমাজসেবা কর্মকর্তা বারীন্দ্র চন্দ্র রায়, নির্বাচন কর্মকর্তা দীপক কুমার রায়, যুবলীগ নেতা আনোয়ার হোসেন লিজন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.