Sylhet Today 24 PRINT

বড়লেখায় নিজ কেন্দ্রে ভোট দিলেন হুইপ শাহাব উদ্দিন

বড়লেখা প্রতিনিধি |  ৩০ ডিসেম্বর, ২০১৫

বড়লেখায় নিজ এলাকার ভোটকেন্দ্রে পায়ে হেঁটে গিয়ে ভোট দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও মৌলভীবাজার-১ আসনের সাংসদ মোঃ শাহাব উদ্দিন।

বুধবার (৩০) ডিসেম্বর সকাল ১১টায় পৌরসভা নির্বাচনে সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তিনি ভোট প্রদান করেন।



এ সময় নির্বাচনে সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে নিজ দলের প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.