Sylhet Today 24 PRINT

বুধবার ও বৃহস্পতিবার নগরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক |  ০৬ ফেব্রুয়ারী, ২০২৩

আগামী বুধবার ও বৃহস্পতিবার সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা অবধি টানা ৮ ঘন্টা বন্ধ রাখা হবে বিদ্যুৎ সরবরাহ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

বিউবো, সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানান, রাজবাড়ি ও বোরহানউদ্দিন এলাকার দুটি ১১ কেভি ফিডারের মেরামত ও সংরক্ষণ কাজ এবং রাইট অফ ওয়ে বরাবরে গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য বুধবার ও বৃহস্পতিবার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) নগরীর রায়নগর, রাজবাড়ি, ঝর্নারপাড়, দর্জিবন্দ, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, আগপাড়া ও আশপাশ এলাকায় বিদ্যুৎ পাওয়া যাবে না।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কুশিঘাট, মুরাদপুর, মুক্তিরচক, মিরেরচক, পীরেরচক, সোনাপুর, নয়াবস্তি ও আশপাশের এলাকায় থাকবে না বিদ্যুৎ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.