Sylhet Today 24 PRINT

কানাইঘাটের ভরসায় ‘ভরসা’ নেই ভোটারদের!

দেবব্রত চৌধুরী লিটন, কানাইঘাট থেকে |  ৩০ ডিসেম্বর, ২০১৫

পৌরশহর কানাইঘাটে চলছে নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছেন ৭জন প্রার্থী। দেশের দুটি বড় দল গুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বেশিরভাগ পৌরসভায়। এক্ষেত্রে সিলেটের কানাইঘাটে অন্যান্য প্রার্থীরা আলোচনায় থাকলেও কানাইঘাট পৌরসভার নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ রহিম উদ্দিন ভরসার প্রতি খুব একটা আগ্রহ নেই ভোটারদের।

পৌরসভার সবকটি কেন্দ্র ঘুরে দেখা গেল এমনই চিত্র। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার জানান নির্বাচনে ভোটারদের আগ্রহে মূলত রয়েছেন লুৎফুর রহমান (নৌকা), মোহাম্মদ ওলিউল্লাহ (মোবাইল ফোন), নিজাম উদ্দিন (নারিকেল গাছ) প্রতীকের প্রার্থী। ভরসায় খুব একটা ভরসা পাচ্ছেন না কানাইঘাটের ভোটাররা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.