Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে আগুনে পুড়েছে প্রবাসীর ঘর, ১০ লাখ টাকার ক্ষতি

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৭ ফেব্রুয়ারী, ২০২৩

সিলেটের গোলাপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক প্রবাসীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার পৌর এলাকার সরস্বতী কামারগাঁও গ্রামের প্রবাসী জাকারিয়া আহমদের বাড়িতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, সরস্বতী কামারগাঁও গ্রামের প্রবাসী জাকারিয়া আহমদের বাড়িতে সোমবার রাত ১২টার দিকে হঠাৎ করে  বসতঘরে আগুন লেগে যায়। কিছু বুঝে উঠার আগেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।  তাৎক্ষণিক খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম রাত পৌনে ১টার দিকে ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়।

গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা প্রায় ১২ লাখ টাকার জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়েছি। অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.