Sylhet Today 24 PRINT

উপহারের গাড়ি নিতে এসে জরিমানার কবলে হিরো আলম

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৭ ফেব্রুয়ারী, ২০২৩

উপহারের গাড়ি নিতে হবিগঞ্জ এসে জরিমানা গুনলেন আলোচিত অভিনেতা হিরো আলম। ঢাকা থেকে হবিগঞ্জের চুনারুঘাটে আসার পথে মহাসড়কে তার বহনকৃত গাড়ির ওভারস্পিড থাকায় মামলা দেয় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের উলুকান্দি এলাকায় তাকে এ জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুঁইয়া জানান- আশরাফুল আলম হিরোকে বহনকৃত গাড়িটি হাইওয়ে দিয়ে ওভারস্পিডে চলছিল। এসময় দায়িত্বরত পুলিশ গাড়িটি আটক করে। পরে ২ হাজার ৫০০ টাকা জরিমানা দিয়ে গাড়িটি ছেড়ে দেয়া হয়।

প্রসঙ্গত, হিরো আলমের জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে তাকে একটি নোহা গাড়ি উপহার দিতে চান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার স্কুল শিক্ষক এম মুখলেছুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.