Sylhet Today 24 PRINT

চোরাই পথে আসা ভারতীয় আইফোন-শাওমী ব্যান্ডের ১৯৪টি ফোনসেট জব্দ

নিজস্ব প্রতিবেদক: |  ০৮ ফেব্রুয়ারী, ২০২৩

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের একটি চালান জব্দ করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শ্রীপুর মোকামপুঞ্জি এলাকা থেকে ৪৮ বিজিবি সদস্যরা এসব মোবাইল জব্দ করেন।

জব্দ করা মোবাইল ফোনের মধ্যে রয়েছে ভারতীয় আইফোন, শাওমী ও ওয়ানপ্লাস ব্যান্ডের ১৯৪টি ফোন, যার বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।

শ্রীপুর বিজিবি ক‍্যাম্প কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মকবুল হোসেন জানান, বিজিবি টহলকালে ভারতীয় মোবাইল সেটের চালান জব্দ করেছে। চোরাচালানরোধে অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.