নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর, ২০১৫
সুনামগঞ্জের দিরাই পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোশরাফ মিয়া বিজয়ী হয়েছেন। বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটের হিসেব মতে এ তথ্য জানা গেছে।
এ পৌরসভায় মোশরাফ মিয়া পেয়েছেন ৭ হাজার ৪৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মঊন উদ্দিন চৌধুরী মাসুক পেয়েছেন ৬৫৪২ ভোট।
৯১৮ ভোটের ব্যবধানে বিজয়ী হন মোশরাফ।
দিরাইয়ের অন্য মেয়র প্রার্থীরা ছিলেন জাতীয় পার্টির রফিক সরদার ও জাসদের মনোনিত প্রার্থী মোজাম্মেল হক।