Sylhet Today 24 PRINT

দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকুন: নেতাকর্মীদের পরিবেশমন্ত্রী

বড়লেখায় ইউপি আ.লীগের সম্মেলন

বড়লেখা প্রতিনিধি: |  ১০ ফেব্রুয়ারী, ২০২৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘আগামি দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় ত্যাগী নেতাদের দলের নেতৃত্বে নিয়ে আসতে হবে। দলের জন্য প্রতিটি কর্মীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।’

তিনি শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজ উদ্দিন সিরইর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এপিপি গোপাল দত্ত, কৃষি বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, জেলা যুবলীগের সদস্য মুজিবুর রহমান জয়নাল, উপজেলা যুবলীগের সহসভাপতি মহিউদ্দিন আহমদ আদনান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.