নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর, ২০১৫
সুনামগঞ্জ সদর পৌরসভায় বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন আওয়মী লীগের প্রার্থী আইয়ুব বখত জগলুল।
এ পৌরসভার মোট ২৩ টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের হিসেব অনুযায়ী আইয়ুব বখত পেয়েছেন ১৪ হাজার ৮৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদিন পেয়েছেন ১০ হাজার ৪৮৬ ভোট।
অরদিকে এ পৌরসভার বিএনপির প্রার্থী শেরগুল আহমদ পেয়েছন ২৪১৪ ভোট।