Sylhet Today 24 PRINT

ছাতকে আ.লীগের কালাম পুনরায় মেয়র নির্বাচিত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ৩০ ডিসেম্বর, ২০১৫

সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভায় ফের মেয়র নির্বাচিত হয়েছেন আবুল কালাম চৌধুরী। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

১৮টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১০ হাজার ৭শ’ ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল ওয়াহিদ মজনু মোবাইল ফোন মার্কায় ভোট পেয়েছেন ৪ হাজার ৭শ’ ৬২ টি।

এ পৌরসভায় তৃতীয় স্থানে থাকা বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমান শমসু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩শ’ ৩৪ ভোট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.