Sylhet Today 24 PRINT

কমলগঞ্জ পৌরসভায়ও আওয়ামী লীগের জয়

নিজস্ব প্রতিবেদক |  ৩০ ডিসেম্বর, ২০১৫

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায়ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জুয়েল আহমদ বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৩৯৯০।

জুয়েলের নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া হাবিব বিপ্লব পেয়েছেন ২৮০৪। এ পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী আবু ইব্রাহীম জমসেদ পেয়েছেন ২১৬৯ ভোট।

কমলগঞ্জ উপজেলা রিটানিং অফিসার ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.