Sylhet Today 24 PRINT

ওসমানী মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. শিশির, উপাধ্যক্ষ ডা. মুজিবুল

সিলেটটুডে ডেস্ক: |  ১২ ফেব্রুয়ারী, ২০২৩

ডা. শিশির রঞ্জন চক্রবর্তী ও অধ্যাপক ডা. মুজিবুল হক (বাঁ থেকে)

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ওই মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী।

আর উপাধ্যক্ষ হয়েছেন একই মেডিকে কলেজের পেডিয়াট্রিক্স বিভাগের অধ্যাপক ডা. মুজিবুল হক।

রোববার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের যুগ্মসচিব (পার-১) মল্লিকা খাতুন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বর্তমানে মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে আছেন প্রফেসর ডা. ময়নুল হক। তার স্থলাভিষিক্ত হবেন উপাধ্যক্ষের দায়িত্বে থাকা অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.